বিজ্ঞপ্তি নং-২০/২৫
তারিখঃ২০/০৭/২০২৫ইং
এতদ্বারা গাজীপুর কাদির, আজিজ, লতিফ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দকে বিশেষভাবে জানানো যাইতেছে যে, আগামী ২৩ জুলাই ২০২৫ইং রোজ বুধবার দুপুর ২.০০টায় বিদ্যালয় অফিস কক্ষে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতামত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হইবে বিধায় এক অভিভাবক সমাবেশের আহবান করা হইয়াছে। উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত থাকিয়া আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।
কোন অভিভাবক উক্ত সভায় অনুপস্থিত থাকিলে এবং তাহার শিক্ষার্থীর ব্যাপারে যে কোন জটিলতার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এইজন্য দায়ী থাকিবেন না ।
নিবেদক
মোহাম্মদ বিল্লাল হোসেন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
গাজীপুর কাদির, আজিজ, লতিফ উচ্চ বিদ্যালয়
মতলব উত্তর , চাঁদপুর।